আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ১০, ২০২১, ১১:৫২ পূর্বাহ্ণ
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক।। সাভারে আশুলিয়ায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১০ এপ্রিল)  সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম। এর আগে শনিবার সকাল সাড়ে পাঁচটার সময় আশুলিয়ার জিরাবোতে সিলভার গ্রুপের কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুন লাগার খবরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের আরও ৩ ইউনিট আসে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ভোরবেলায় ৫ ঘটিকার সময় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারন এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম