আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ১১, ২০২১, ১:৩০ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত খালেদা জিয়া
আমাদেরবাংদেশ ডেস্ক।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ বিষয়ে জানে না পরিবার ও দল।

শনিবার বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রোববার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে। আইসিডিডিআরবি’র ল্যাবরেটরিতে তার করোনা পরীক্ষা করানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও দপ্তর বলছে, তারা কিছু জানে না। তারা এ বিষয়ে অবহিত নন। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর বলেন, ‘নো কমেন্ট’। আর বোন সেলিমা রহমান বলেন, ‘আমি তো বেশ কয়েকদিন ধরে যাইনি। শরীরটা ভালো না। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম