আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:45 pm || প্রকাশের তারিখ: April 12, 2021, 12:14 pm
কলাতলী থেকে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজার থেকে জাহেদ হাসান।।কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

রবিবার (১১ এপ্রিল)সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়া'র নেতৃত্বে একটি টিম থানাধীন ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌদিয়া পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ ওই রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আসামী মোঃ ওবায়দুল্লাহ, (৩২), পিতা-সালামত উল্লাহ, মাতা-গুলছের বেগম ,সাং-বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প,ব্লক-এ-১১,হেড মাঝি-ছব্বির আহমদ,সাইট মাঝি-সেলিম -উখিয়া - কক্সবাজার।

আটক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম