আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 11:53 pm || প্রকাশের তারিখ: April 12, 2021, 9:09 pm
দৈনিক কক্সবাজার৭১ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কক্সবাজার প্রতিনিধি।। অদ্য ১১ এপ্রিল শনিবার দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় ‘গোপনে বন্দুকযুদ্ধে নিহত ভুলুর ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে শ্যালক মানিক’ শিরোনামের প্রকাশিত সংবাদে আমাকে এবং আমার বড় ভাই আকবর কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।

একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করছে যা একটি সাজানো নাটক।জীবনের কোন সময়ে আমি এবং আমার বড় ভাই কোন দিন ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলাম না এবং নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে স্বার্থ হাসিলে উঠে পড়ে লেগেছে।

উক্ত সংবাদ পত্রগুলিতে প্রকাশিত সংবাদে স্থানীয়দের দাবী বলে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে তা ষড়যন্ত্রেরই অংশবিশেষ। একথা স্পষ্ট যে, আমি এবং আমার বড় ভাই হোটেল মোটেল জোনে দারুল এহসান কটেজ মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে চালিয়ে আসছি।একটি কুচক্রী মহল আমার এবং আমার বড় ভাইয়ের বিরুদ্ধে বদনাম রটাতে সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। উক্ত সংবাদে আমি (মানিক) এবং আমার বড় ভাই আকবর কে জড়িয়ে যে লিখা প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণীতভাবে ছাপানোর ব্যবস্থা করেছে একটি মহল। আমার মতে, আমাকে এবং আমার বড় ভাইকে ইয়াবা ব্যবসায়ী সাজাতে পারলে ঐ মহলটির বিশেষ কোন ফায়দা হাসিল হবে।

তাই আমার এবং আমার ভাই আকবর এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশপাশি উক্ত মিথ্যা সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী,
মোঃ মানিক ও আকবর
পাহাড়তলী ৭ নং ওয়ার্ড
কক্সবাজার পৌরসভা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম