আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 12:46 pm || প্রকাশের তারিখ: April 12, 2021, 11:35 pm
ভারতে ‘ডক্টর অব মিউজিক’পদকে ভূষিত: এমপি মমতাজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ডক্টরেট ডিগ্রি উপাধি পেলেন দেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত গায়িকা মমতাজ বেগম। সংগীতে বিশেষ অবদানের জন্য ভারতের তামিলনাড়ুর ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’ তাকে এ সম্মাননা জানিয়েছে।

গত শনিবার ১০ এপ্রিল গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। মমতাজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

সারা পৃথিবীতে একমাত্র সংগীতশিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোকজ সংগীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সংগীতে একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি তথা দেশি বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়ন স্বরূপ এই সম্মাননা দেয়া হয় বলে জানান মমতাজ।

বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল সম্মানসূচক ‘ডক্টর অব মিউজিক’ পদকে ভূষিত করেন বলে জানান অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

এমন প্রাপ্তিতে সংগীত জগৎ সহ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মমতাজ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম