আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 9:44 am || প্রকাশের তারিখ: September 29, 2019, 4:20 pm
কেশবপুর ইউএনও’র বিবাহ বার্ষিকীর একযুগ পুর্তি অনুষ্ঠান
আমাদেরবাংলাদেশ ডেক্স : কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানূর রহমান ও সদা হাস্যময়ী শাহনাজ সুলতানার বিবাহ বার্ষিকীর একযুগ পুর্তি হলো! বিবাহ বার্ষিকীর একযুগ পুর্তি উপলক্ষে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় সম্বর্ধনা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন- কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সিভিল সার্জন সাতক্ষীরা, ডা. শেখ আবু শাহিন, উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর, আহসান উল্লাহ শরীফী, উপজেলা নির্বাহী অফিসার বাঘারপাড়া, তানিয়া আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক, মোঃ রফিকুল ইসলাম,

কেশবপুর পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় পলাশ কুমার মল্লিক ও নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাগন ও তাদের পরিবারের সদস্য। বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কর্তন,উপজেলা নির্বাহী অফিসার দম্পতির সম্বর্ধনা, ছয়জন কর্মকর্তার বিদায় সম্বর্ধনা, পুরস্কার বিতরনী ও নৈশভোজের আয়োজন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম