প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 2:15 pm || প্রকাশের তারিখ: April 13, 2021, 9:08 pm
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুইশত গরীব অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভাইস চেয়ারম্যান ও শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ফাহিম মাওলানা আলাউর রহমান টিপু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানির সঞ্চালনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথকভাবে ট্রাস্টের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুঃস্থদের মাঝে চাল, ডাল, তেল ও ছানা,সাবান,আলু ও পেঁয়াজ বিতরণ করে।করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর বাইরে বের না হতে এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম