আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:36 pm || প্রকাশের তারিখ: April 16, 2021, 10:50 pm
রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
হুমায়ুন কবির।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৬ এপ্রিল শুক্রবার লকডাউনের ৩য় দিনে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকানদারসহ ২১ জন ব্যাক্তিকে জরিমানা করেন ।

এদিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির। তিনি পৌর শহরের ২১ জনকে মোট ২০৫০ টাকা জরিমানা করেন। এ কার্যক্রমের পাশাপাশি ইউএনও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এ সময় তার সাথে সংশ্লিষ্ট কর্মচারী, গ্রাম্য পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম