আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 11:24 am || প্রকাশের তারিখ: April 17, 2021, 9:50 pm
’ঝুকিপূর্ণ বেঁড়িবাধ সংস্কারে জীবনমান রক্ষা করা হবে’
রফিকুল ইসলাম খান।।  খুলনা-৬ পাইকগাছা-কয়রার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু জরুরী ভিত্তিতে উপকূলীয় এলাকার মানুষের জীবন মান রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে পাউবোর শীর্ষ কর্মকর্তাদের প্রতি  নির্দেশনা দিয়েছেন। তিনি শনিবার দিন ভোর পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন স্থানের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন কালে এ নির্দেশনা দেন।

পরিদর্শন কালে এমপি বাবু আইলা ও আম্ফানের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে ওয়াপদার বাঁধ ভেঙে কৃষি ফসল,মৎস্য ঘের প্লাবিত হয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ সহ গবাদিপশুর প্রাণ হানি ঘটে। রাস্তা-ঘাট সহ সম্পদ বিনষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে টেকসহি বেড়িবাঁধ নির্মানে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। যা পর্যায় ক্রমে বাস্তবায়ন হচ্ছে।

বাঁধ পরিদর্শনের সময় সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে পাউবোর প্রধান প্রকৌশলী মোঃ রফিক উল্লাহ জানান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী জরুরী ভিত্তিতে ঝুঁকি পূর্ণ  বাধ সংস্কার করে জিও ব্যাগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন,আম্ফান পরবর্তীতে আমার মন্ত্রণালয় সহ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য ব্যক্তিগত অর্থায়নে  নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বহু স্থানের বাধ নির্মাণে সহায়তা করে মানুষের পাশে দাড়িয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পাউবো,র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন,নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার,উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন এবং মোঃ রাজু হাওলাদার,কয়রার ভাইস চেয়ারম্যান এ্যাড কমলেশ মন্ডল,সোলাদানা আলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু,আব্দুর রাজ্জাক গাজী, স্নেহেন্দু বিকাশ,ইউ সদস্য মহশীষ,তরু মন্ডল,তরিকুল ইসলাম সানা,সাঈদ আলী কালাই,মানবেন্দ্র নাথ মন্ডল, তৌহিদুজ্জমান সম্রাট,এম,এম,আজিজুল হাকিম,মোঃ আকরামুল ইসলাম,পার্থ প্রতীম ও রায়হান পারভেজ রনি।

উল্লেখ্য  এমপি বাবু ও পাউবো কর্মকর্তারা নদী ভাঙ্গন কবলিত হাবিবনগর,আগড়ঘাটা,গড়ুইখালীর খুতখালী,কয়রার পূর্ব হড্ডা,সোলাদানার পাটকেলপোতা, নারকেলতলা,লস্করের বাইনতলা,মিনহাজ ঝুকিপুর্ন সুইজগেট পরিদর্শন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম