প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:36 pm || প্রকাশের তারিখ: April 19, 2021, 9:58 pm
হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সোমবার (১৯ এপ্রিল) চলমান করোনা ভাইরাস রোধে সরকারি নিষেধ অমান্যকরে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ৫ দোকানদারকে ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ১ জন গাড়ি চালকসহ ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরে অভিযান চালিয়ে ৫ টি দোকানে ও একজন চালককে মাস্ক না পরায় ৬ টি মামলায় ৩৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।এ সময় ইউএনও অফিসের কর্মচারি, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম