প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:02 am || প্রকাশের তারিখ: April 19, 2021, 11:04 pm
কেশবপুর (যশোর)॥যশোরের কেশবপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনে উপজেলার বিভিন্ন স্থাানে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।