আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:02 am || প্রকাশের তারিখ: April 20, 2021, 7:07 pm
করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। করোনায় ভয় নয়,সচেতনতাই হবে জয়" এই প্রতিপাদ্যে কোভিড- ১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তিনি।

শার্শার উন্নয়নের রুপকার, দেশরত্নের আস্থাভাজন, করোনাকালীন সময়ে যে মানুষটি নিজের ও পরিবারের মায়াত্যাগ করে শার্শার জনগণের পাশে ছিলেন ছাঁয়ার মত।

জানের ও প্রাণের নন্দিত জননেতা, দেশবরেণ্য শিল্পপতি শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করাই ব্যাপক আস্থা ফিরেছে জনগণের মাঝে।

এসময় করোনা ভ্যাকসিন নিয়ে সৃষ্ট গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন শেখ আফিল উদ্দীন। পাশাপাশি
সবাইকে করোনা ভ্যাকসিন নিতে আহবান জানান তিনি।

পরিশেষে সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শার্শার এই প্রিয় নেতা।

এসময় আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ অনেকে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম