আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:34 am || প্রকাশের তারিখ: April 24, 2021, 2:53 pm
গলাচিপায় জাতীয় পুস্টি সপ্তাহ পালিত     
 সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।।     পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পুস্টি সপ্তাহ ২০২১ পালিত হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গলাচিপা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ সাহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ মনিরুল ইসলাম।

এ সময় আর ও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মেজবাহউদ্দিন,ডাঃ মেহেদি শাহরিয়ার, ডাঃ উম্মে জোয়ায়জিয়া লিনজা,ডা: মনিরুল ইসলাম, ডাঃ আবদুল্লাহ আল মামুনসহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকাণ্ড পরিচালনা করার অনুরোধ করেন।

তিনি আর ও বলেন দেশ ও জাতি আজ এক ভয়াবহ করোনাকালীন সময় পাড় করছে তাই সকলকে নিজ নিজ স্থানে থেকে গ্রাম বাংলার সকল মানুষের মধ্যে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার ও অনুরোধ করেন।অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন  ডায়রিয়া রোগীদের পর্যবেক্ষণ করেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম