প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 1:31 pm || প্রকাশের তারিখ: September 30, 2019, 6:58 am
শার্শা(যশোর)প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৫ বোতল ফেনসিডিলসহ কেরামত আলি নেদা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক কেরামত বেনাপোল পোর্ট থানার আমড়া খালি গ্রামের মৃত হান্নানের ছেলে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।