প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:34 am || প্রকাশের তারিখ: April 24, 2021, 9:21 pm
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বোরহান উদ্দিন শুক্রবার যোগদান করেছেন। তিনি যশোর জেলার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ের পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তার বাড়ি।
থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ইতিপূর্বে যশোরের নাভারণ সার্কেলের এএসপি কার্যালয়ের পরিদর্শক, চট্টগ্রামের পুটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে কেশবপুর থানার সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। তিনি ২০২০ সালের ২৫ ফেব্রæয়ারী কেশবপুর থানায় যোগদান করেছিলেন।
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার ফতেপুর বিলে নিজেদের চার বিঘা জমিতে মাছের ঘের করার জন্য ভেড়িবাধ নির্মাণ করেছিলেন ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমান শেখের পত্র আব্দুস সেলিম সেখ গং। এ সময় তাদের সীমানার অপর ঘেরমালিক একই গ্রামের আবুল শেখ এর পুত্র আসাদ শেখ, মইদুল শেখ, জাহিদুল শেখ, শহিদুল শেখ সহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সেলিম শেখের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আব্দুস সেলিম শেখের মাথায় দা দিয়ে কোপ মেরে মারাত্মক আহত করে।
এ সময় তার বড় ভাই নাসির উদ্দিন শেখ তাকে বাঁচাতে আসলে প্রতিপক্ষরা তারও মাথায় দা দিয়ে কোপ মেরে ফেলে রেখে যায়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী মারাতœক আহতাবস্থায় আব্দুস সেলিম শেখ (৪১) ও নাসির উদ্দিন শেখ (৬১) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। থানার এস আই লিখন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু