প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:34 am || প্রকাশের তারিখ: April 24, 2021, 10:11 pm
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শার বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ মার্চ) বাগআঁচড়ায় রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসার তোহিদুর রহমান জানান,বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।প্রাইভেটকারের তারে লুজ কানেকশন থেকে আগুনের সুত্রপাত বলে জানাযায়।এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগআঁচড়া নিউ মার্কেটের পাশে প্রাইভেটকারটি আজ কলারোয়া থেকে ক্রয় করে নিয়ে এসে রাখা হয়। হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তীব্রতা বেড়ে যায়।
এদিকে এ ঘটনায় যশোর সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।