আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:35 am || প্রকাশের তারিখ: April 25, 2021, 4:15 pm
সাভারে প্রাণিসম্পদের ভ্রাম্যমান খাদ্য বিতরণ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক ।। সাভারে করোনাভাইরাস পরিস্থিতিতে সকল পুষ্টিচাহিদা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদের ভ্রাম্যমান ডিম, দুধ ও মাংস বিক্রয় করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকালে সাভার উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ভ্রাম্যমান কার্যক্রম ১৫ দিন যাবত চালু করা হয়েছে।

এ সময় সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ডিম,, দুধ ও মাংস বিতরণ করা হয়। প্রতি হালি ডিম ২৫ টাকা , দুধ লিটার ৬৫ টাকা এবং মুরগির মাংস ১৬০ টাকা বিক্রয় করা হয়।

সাভার উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন. করোনাভাইরাস প্রতিরোধ ও মাহে রমজানে দুধ ,ডিম ও মাংসের চাহিদা বহুল অংশে বেড়ে যায় । কিন্তু বর্তমানে লকডাউন বিদ্যমান থাকার সাধারন মানুষের পুষ্টির অভাব দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিডিওটি দেখুন:

https://www.youtube.com/watch?v=CRKGe00Ttu4

 

 

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম