আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 7:38 pm || প্রকাশের তারিখ: April 26, 2021, 8:44 pm
”আপনারা মানসিক চাপ নেবেন না”
ঢাকা।। দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনীরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসার জীবনের ইতি টানেন ন্যান্সি। সেই সংসারে রোদেলা নামে তাদের এক মেয়ে আছে। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা।

কিন্তু সেই সংসারও ভেঙে যাচ্ছে, ২০১৯ সাল থেকে এমনটাই শোনা যাচ্ছিল। সেই খবর নিয়ে জলঘোলা হয়েছে অনেক। কিন্তু এত দিন চুপ থাকলেও এ বিষয়ে এবার মুখ খুলেছেন ন্যান্সি নিজেই।

রোববার (২৫ এপ্রিল) এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানান, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি | হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে | তারপর নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছিনা, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না |

পাঠকদের জন্য ন্যান্সির সেই স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো..

আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি | তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয় | আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে | নায়লা কে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের | যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু কাজেই বোঝা পড়া টা মন্দ নয় |

তবে নাটকীয় ভাবে বলবোনা - আমরা আজীবন বন্ধু থেকে যাবো | কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই | আমাকে অথবা জায়েদ কে সরাসরি জিজ্ঞেস করলেই হয়!

আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি | হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে | তারপর নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছিনা, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না |

আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন | জীবন থেমে থাকেনা, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো | তবে এটাও নিশ্চিত - আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন | বহিরাগত দের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ |

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে।  নাজিমুজ্জামান জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম