আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৬, ২০২১, ৯:০৩ অপরাহ্ণ
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের খুলে যাওয়া দরজার ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রূপসী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেবায়েত উল্লাহ সালমান কুমিল্লার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি রূপগঞ্জ পাঁচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রানু মিয়া জানান, ইফতারের আয়োজনে যুক্ত হওয়ার জন্য তারা দুইজনই কাঁচপুর এলাকায় মোটরসাইকেল যোগে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত কাভার্ডভ্যানের দরজা খুলে যায় এতে মোটরসাইকেল সামনে হওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই আহত হয়।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নেওয়া পথে সালমান ও রকি পঙ্গু হাসপাতালে মারা যায়। কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম