আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২১, ১০:৩০ অপরাহ্ণ
মামুনুলের সেই কথিত স্ত্রী ঝর্ণাকে উদ্ধার
ঢাকা।। হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

উদ্ধারের পর ঝর্ণার বাবা ওলিয়ার রহমানের জিম্মায় তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। ঝর্ণাকে উদ্ধারের জন্য সোমবার বাবা ওলিয়ার রহমান কলাবাগান থানায় এবং গেল ১১ই এপ্রিল ছেলে আব্দুর রহমান পল্টন থানায় দুটি আলাদা জিডি করেন। ছেলে ও বাবার করা জিডির পরিপ্রেক্ষিতে তাকে খুঁজে পায় গোয়েন্দা পুলিশ।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্নাকে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা।

৩রা এপ্রিল নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হন মামুনুল হক। পরে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি। তবে এ সংক্রান্ত কোনও কাবিনামা দেখাতে পারেননি তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম