আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
ঢাকা।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ৩৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

জানা যায়, পরীক্ষা করানোর পর রাতেই গুলশানের বাসভবনে ফিরবেন খালেদা জিয়া।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম