আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ
তিন নয়, বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া!
ঢাকা।। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার।

তবে সর্বশেষ খবর হলো- তিন ম্যাচ নয়, বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

মঙ্গলবার দেশের একটি অনলাইন পোর্টালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আমরা তাদের ৫ ম্যাচের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছি। সবকিছু ঠিক থাকলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সাথে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা খুব বেশি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম