প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 11:57 am || প্রকাশের তারিখ: April 27, 2021, 11:01 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কিশোরগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আব্দুর রহমান জামীর ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার ফাতিমাতুয যাহরা কওমি মহিলা মাদরাসার প্রিন্সিপাল এবং রাজধানীর মিরপুরের পল্লবী দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় মসজিদের খতিব। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।