আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:07 am || প্রকাশের তারিখ: April 28, 2021, 6:12 pm
মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে  মাস্ক দিলেন: বাগেরহাট-২আসনের এমপি 
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পাঠানো বাগেরহাটেরমোড়েলগঞ্জে করোনা সচেতনতায়  ১৬ টি ইউনিয়নে পেলেন মাস্ক।

বুধবার উপজেলা পরিষদের  আয়োজনে এ মাস্ক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, রিপন হোসেন তালুকদার, পারুল বেগম প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, শেখ তন্ময় এমপির পাঠানো মাস্ক ইতোমধ্যে সদর ইউনিয়ন, বহরবুনিয়া, দৈবজ্ঞহাটী ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে মাস্ক পৌছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম