আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:07 am || প্রকাশের তারিখ: April 28, 2021, 7:23 pm
গোয়ায় চারদিনের লকডাউন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে ভারতের গোয়ায় চারদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া সব সেবা ও পণ্য বন্ধ থাকবে। এসময়ে কোন গণপরিবহণ চলবে না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত এই লকডাউন চলবে।

গতকাল মঙ্গলবার গোয়ায় ২ হাজার ১১০ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন। এ নিয়ে ভারতের এই রাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯০৮ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৮৬ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম