আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: September 30, 2019, 1:38 pm
ধামরাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মোঃ শহিদুল ইসলাম (সাগর): কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে। ধামরাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক এর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বেনজীর আহমদ-তিনি বলেন-কন্যা সন্তান এখন হল বাংলার দৃশ্যমান ভবিষ্যত তারা এখন নিজেদের ভালমন্দ বুঝতে শিখেছে বিশ্বে আজ নারীদের জয়জয়াকার।
নারী নেতৃত্বে আজ উন্নয়নে শান্তিতে বাংলাদেশ- তাই কন্যা  সন্তানই  হল আধুনিক যুগের স্বপ্ন কেন না তারাই স্বচ্ছ এবং সঠিক নেতৃত্ব দিতে সক্ষম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা-উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন-
পৌর মেয়র গোলাম কবির- উপজেলা ভাইস চেয়ারম্যার সিরাজ ‍উদ্দিন সিরাজ-উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল প্রমূখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম