প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:22 am || প্রকাশের তারিখ: April 28, 2021, 7:30 pm
বিনোদন ডেস্ক।। নিজের আপন ভাই রাকেশ কাটওয়েক কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়েকে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হুব্বালি পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
ভারতের একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামি চারজন হলো তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, এ ঘটনায় শানায়া জড়িত। তারপরই তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাকেশকে তার বাড়িতে খুন করা হয়েছে। তারপর তার মরদেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে।
কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’ এর সঙ্গে ২০১৮ সালে রুপালি পর্দায় পা রাখেন শানায়া। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমায় দেখা গেছে শানায়াকে।