আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:36 am || প্রকাশের তারিখ: April 28, 2021, 7:38 pm
জয়পুরহাটে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দিল ছাত্রলীগ
রাকিবুল হাসান রাকিব।। করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা । বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামপুরা গ্রামের আজাহার আলী নামে এক গরিব কৃষকের দুই বিঘা জমির পাকাধান ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের পলাশ কুমার ঘোষের নেতৃত্বে অসহায় এই কৃষকের ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক আজাহার আলী বলেন, আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলার গরিব কৃষকদের ধান কাটা কাজে সহযোগিতা করতে উপজেলা ছাত্রলীগ একটি টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম