আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 5:23 pm || প্রকাশের তারিখ: April 29, 2021, 7:10 pm
করোনায় আরও মৃত্যু ৮৮
ঢাকা।। গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশের ৩৫৮টি ল্যাবে অ্যান্টিজেনসহ ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮টি। সে হিসেবে এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৯ শতাংশ। এছাড়া একদিনে ৪ হাজার ৭৮২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন। সে হিসেবে সুস্থতার হার ৮৯.৪৫ শতাংশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম