প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 11:57 am || প্রকাশের তারিখ: April 30, 2021, 10:24 pm
ঢাকা।। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবারের পর কমতে পারে তাপমাত্রা, সেই সঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।
গরমে পুড়ছে সারা দেশ। তাপদাহে অতিষ্ঠ রাজধানীবাসী। বৈশাখে বৃষ্টিহীন এমন শুষ্ক আবহাওয়ায় প্রাণহীন হয়ে পড়ছে সবকিছু। তবে, রবিবার পর্যন্ত থাকতে পারে গরম। এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, এরপর বৃষ্টিপাতের কারণে কমবে তাপমাত্রা। সেইসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের শঙ্কাও রয়েছে।
গরমে ঘরে টেকা দায়। তাই একটু স্বস্তির আশায় অনেকেই বেরিয়ে পড়ছেন বাইরে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দুয়েকদিনের মধ্যেই সূর্যের তেজ কমতে পারে। তবে বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর শংকাও রয়েছে। তবে এখনই বড় ধরণের কোনো ঘূর্ণিঝড়ের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।