প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 8:10 pm || প্রকাশের তারিখ: September 30, 2019, 4:53 pm
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি :আসন্ন দূর্গা পূজা -২০১৯ উপলক্ষে ঢাকা জেলার পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম-সেবা, পিপিএম নবাবগঞ্জ ও দোহার থানা এলাকার প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এই পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, (অপরাধ দক্ষিণ)। এছাড়া উক্ত থানা দুইটির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এসকল মন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার পূজা মন্ডপের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।