প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: September 30, 2019, 5:05 pm
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার:আশুলিয়ায় অনুমোদনহীন গবাদিপশুর ঔষধ তৈরি ও সরবরাহের অভিযোগে অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেড এর মালিক লাবু মিয়াকে (৫০) তিন মাসের জেল দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী মেজিস্ট্রেট নিজাম উদ্দিন।
র্যাব জানায়, কয়েকটি ঔষধের অনুমোদন নিয়ে তারা ৮০টি গবাদিপশুর ঔষধ উৎপাদন ও সরবরাহ করে আসছিলো। এছাড়া এখানে অনুমোদনহীন এন্টিবায়োটিক উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলো। এন্টিবায়োটিক ব্যবহার করা পশুর মাংস মানুষের মারাত্মকভাবে ক্ষতিজনক। এই কারখানার ল্যাব আছে কিন্তু সেখানে কোন রকম পরিক্ষা নিরীক্ষা করা হতো না।
র্যাবের-৪ এর নির্বাহী মেজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীন এন্টিবায়োটিক ও গবাদিপশুর বিভিন্ন ঔষধ উৎপাদন করে বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে ৩ মাসের জেল, ১৫ লাখ টাকা জড়িমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেওয়া হয়েছে।