আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 2:21 am || প্রকাশের তারিখ: May 2, 2021, 1:01 pm
আশুলিয়ায় অসহায়ের মাঝে ইফতারি বিতরণ 
 নিজস্ব প্রতিবেদক।। ১৩৪তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে অসহায়ের মাঝে ইফতারি হিসেবে খাবার বিতরণ করেছেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।


শনিবার ১মে বিকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই ইফতারি বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধার উদ্যোগে প্রায় ১হাজার পোশাক শ্রমিকের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এসময় আশুলিয়া থানা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আকবর হোসেন মৃধা বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি যেহেতু শ্রমিক নেতা এই দিবসে আমাদের র‍্যালী করার কথা ছিলো ও আলোচনা সভা করার কথা ছিলো। কিন্তু করোনা মহামারী এই বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মেহনতী শ্রমিক ও অসহায় দুস্ত মানুষের মাঝে ১হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছি। এই করোনা মহামারীর মাঝে ১০ হাজার শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং সামনে ঈদে আমি আরো কিছু দুস্ত মানুষের মাঝে প্রধান মন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করবো।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জাতীয় আঞ্চলিক শ্রমিকলীগের কর্মীরা ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা।


আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম