আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৫, ২০২১, ৮:১৭ অপরাহ্ণ
করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া
ঢাকা।। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা-পরবর্তী কিছু জটিলতায় ভুগছেন। দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠানামা করছে। এ ছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়া যেসব জটিলতায় ভুগছেন সেগুলো কমবয়সীদের ক্ষেত্রে গুরুতর না হলেও বয়স বিবেচনায় খালেদা জিয়ার জন্য শঙ্কার কারণ হতে পারে। তাই জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকরা। এজন্য তাকে কিছু নতুন ওষুধও দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনের ফুসফুস থেকে যে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে অন্য কোনো রোগের জীবাণু পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে ও দলের নেতাদের জানানো হয়েছে। আপাতত হাসপাতালে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে।

খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনা পজিটিভ হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত সোমাবার শ্বাসকষ্ট অনুভব করায় তাকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখনো সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম