প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 8:17 am || প্রকাশের তারিখ: May 8, 2021, 4:47 pm
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মাত্র ৮শত টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার সময় বাঁধা দেয়ায় ছুরিকাঘাত করে গ্রাম পুলিশ আব্দুর রউফকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩।
এ ঘটনায় (৮ মে শনিবার ) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
আজ শনিবার দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলন র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। উল্লেখ্য : গত ৬ মে বৃহস্পতিবার ভোর রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে বড়ির পাশেই রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার পরপরই র্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যাবের গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস খুনের তথ্য বের হয়ে আসে।
এর সত্যতা নিশ্চিত করে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, আজ দুপুরেই আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম