প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:49 pm || প্রকাশের তারিখ: May 8, 2021, 4:56 pm
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরফ্যাসনের অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮মে) বেলা ১১টায় উপজেলার আসলামপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪(চরফ্যাসন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে এ শাড়ী বিতরণ করা হয়েছে।
আসলামপুর ইউনিয়নের ৫০০ অসহায় দুস্থ নারীর মাঝে এ শাড়ী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ।
এসময় আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের ভূইয়াসহ আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম