আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 11:39 pm || প্রকাশের তারিখ: May 10, 2021, 10:34 pm
চরফ্যাশনে ঈদ উপহার পেল আনসার সদস্যরা
চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। করেনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০মে) বেলা ১২টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপি’র বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামিমের নির্দেশনায় শতাধীক আনসার ভিডিপি সদস্যের মাঝে এ ঈদ উপহার  বিতরণ করা হয়।

উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা হাসিবুল হাসানের তত্বাবধানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রধান অতিথি হিসেবে সদস্যদের মাঝে এ ঈদ উপহার (চাল,ডাল,তেল সেমাই) বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরুপমা আকতার,কোম্পানী কমান্ডার নুর মোহাম্মদ দেওয়ান ও সহকারি কোম্পানী কমান্ডার আবদুল মন্নানসহ আরও অনেকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম