আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: May 11, 2021, 1:41 pm
আশুলিয়ায় যুবলীগের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায় দরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার বিতরণ করেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য ও সমাজসেবক ওমর আলী সজীব।

এসময় অসহায় ও দুঃস্থদের শেমাই, চিনি তেল, ডালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ কর্মী ওমর আলী সজীব জানান, পবিত্র ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে আমাদের কার্যক্রম। বিগত দিনগুলোতে এ কার্যক্রম চালিয়ে গিয়েছি বর্তমানেও চলবে বলে তিনি জানান।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ধামসোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, শ্রমিকলীগের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কাজলসহ ছাত্রলীগ ও যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম