প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:23 pm || প্রকাশের তারিখ: May 12, 2021, 12:15 pm
নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া,
ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া,বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের-খুশির দিন।
আপনারা সবাই অবগত আছেন ফিলিস্তিনে আবারও আমাদের মুসলিম ভাই বোনের উপর ইসরাইল সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং গত তিন দিনে ৫০ জনের এর অধিক মানুষকে হত্যা করেছে এবং হাজার খানেক মানুষকে আহত করেছে। আমাদের পবিত্র মসজিদ আল-আকসার নামাজ রত অবস্থায় নিরীহ মুসলিমদের উপরে ইসরাইলি বাহিনী সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবারের ঈদ আরো ভালো হতে পারতো যদি মুসলিম ভাইদের উপরে এই অবর্ণনীয় হামলার খবর কি না পেতাম। আন্তর্জাতিক মহল সহ বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রের প্রতি আমার আকুল আবেদন থাকবে রমজান এবং ঈদের এই সময়ে মুসলিম ভাইদের উপরে ইসরাইলি হামলা বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া, আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।
এ ছাড়া তিনি আরোও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৮-দফা নির্দেশনা জারি করেছে। আমরা যদি সকলে করোনাভাইরাস মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু