আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:12 am || প্রকাশের তারিখ: October 1, 2019, 5:05 am
সোনারগাঁও হোটেলের আগুনে ক্ষতি সৌদিয়া এয়ারলাইনসের
আমাদেরবংলাদেশ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারে পাঁচতারকা সোনারগাঁও হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে হোটেলের দ্বিতীয় তলায় পুড়ে ছাই হয়েছে হোটেলের পেছনের সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয়।

সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে পূবালী ব্যাংকের সোনারগাঁও শাখারও।

জানা যায়, রাজধানীর অভিজাত এই হোটেলটির পেছনের দিকের অংশে প্রথমে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় চারদিক অন্ধকার হলে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আধাঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পেছনের দিকে নীচ তলায় সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতি হয় পূবালী ব্যাংকের সোনারগাঁও শাখারও।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম