আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: May 12, 2021, 10:11 pm
চরফ্যাশনে ভিজিএফ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ 
চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। সামাজিক দূরত্ব বোজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফ ও মানবিক  সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদে এ অর্থ বিতরণ করা হয়েছে। নুরাবাদ ইউনিয়নের হত দরিদ্র ১২০০ জন নারী পুরুষকে ভিজিএফ চালের পরিবর্তে ৪৫০ টাকা ও মহামারি করোনায় কর্মহীন অসহায় ৫০০ জন নারী পুরুষকে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পৌরসভায় ৪হাজার ৬শত ২০জনকে ভিজিএফ ও ৪শত জনকে মানবিক সহায়তা এবং  উপজেলার ২০টি ইউনিয়নে ৩৭হাজার ৮শত ৩০জনকে ভিজিএফ ও  ১০হাজার কর্মহীনের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মিয়া সহ আরও অনেকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম