আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 11:19 am || প্রকাশের তারিখ: May 12, 2021, 10:14 pm
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক ভিডিও বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (১২ মে) সন্ধ্যায় তিনি এক ভিডিও বার্তায় ঈদ শুভেচছা জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মাহমারীর এই দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।

‘আমার একটি অনুরোধ, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।”
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম