আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:12 am || প্রকাশের তারিখ: October 1, 2019, 5:08 am
ফারাক্কার সব গেট ছাড়ল ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ভারী বৃষ্টিপাতে ভারতের ১২টি জেলাকে বন্য থেকে রক্ষার জন্য ফরাক্কা ব্যারাজের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ভারত।

আর এতে পশ্চিবঙ্গের মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি জানায়।

জানা গেছে, উজানের ঢলে পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, টানা বৃষ্টিপাতে গঙ্গা ছাড়াও মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের পানি। এজন্য ফরাক্কা বাঁধের সবকটি লকগেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম