আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ১৫, ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ
লকডাউন বাড়ছে ২৩ মে পর্যন্ত
ঢাকা।। দেশে করোনার সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বিধিনিষেধ চলবে ২৩ মে পর্যন্ত। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রোববার (১৬ মে)।

শনিবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে দুপুরে তিনি বলেছিলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরো এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

আ/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম