আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 9:11 pm || প্রকাশের তারিখ: May 17, 2021, 8:35 pm
শার্শায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার পাড়িয়ারঘোপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা । শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অভিযুক্ত মফিজুর রহমান পাড়িয়ারঘোপ গ্রামে আব্দুল খালেকের ছেলে। তার স্ত্রী বাড়ি না থাকায় নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করছিল। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য খোরশেদের মাধ্যমে জানতে পারি মফিজুর তার ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টা করেছে। এ সংবাদ জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং গোরপাড়া ফাঁড়িতে আনার পর সে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শিশুটির নানা বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং ২০ তারিখ ১৭/০৫ /২১ইং।পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মফিজুরকে আটক করেছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়ান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম