আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 3:03 pm || প্রকাশের তারিখ: May 19, 2021, 9:58 pm
সাংবাদিক রোজিনা ইসলামের মামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
রাকিবুল হাসান রাকিব।। দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, হেনস্তার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী কর্মকর্তা কর্মচারীদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় ঘন্টাব্যাপী শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে জেলার সাংবাদিকদের কয়েকটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক সুমন কুমার সাহা, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল সরকার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জেলা শাখার সভাপতি সোহেল আহমেদ লিও, সহ-সভাপতি রাশেদুজ্জামান আল-হাসান, সাধারন সম্পাদক ওমর আলী বাবু,সিনিয়র সাংবাদিক কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন, গোলাপ হোসেন, সিদ্দিকুর রহমান হিরু, সাংবাদিক মাজফুজ রহমান, চম্পক কুমার,রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম