আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:46 pm || প্রকাশের তারিখ: May 23, 2021, 5:31 pm
শ্রীলঙ্কাকে ২৫৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ঢাকা।। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৮ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে করে ২৫৭ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলের সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই আউট হয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান। এরপর দলের রান ১০০ পার হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। অবশ্য মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারায় তারা।

এর আগে রোববার দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম