আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ২৩, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ
’সাংবাদিকতা চালিয়ে যাব’
ঢাকা।। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম।

তিনি বলেন, সাংবাদিকতা চালিয়ে যাব। এসময় তার মুক্তির ব্যাপারে সাংবাদিকসহ যারা তার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ মে) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন সাংবাদিক রোজিনা ইসলাম।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

সূত্র: জাগো নিউজ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম