আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 8:17 am || প্রকাশের তারিখ: May 25, 2021, 10:53 pm
শ্রীমঙ্গলে মুসলিম হ্যান্ডসের অর্থায়নে ১০০টি টিউবওয়েল স্থাপন
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কান্ট্রি ম্যানেজার  মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী'র সার্বিক তত্ত্বাবধানে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ মে) বিকালে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যশনাল এর পক্ষ থেকে পশ্চিম আশিদ্রোন মোঃ আবু সাঈদ মিয়ার বাড়িতে উক্ত টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।

আশিদ্রোন ইউনিয়ন চেয়ারম্যান বাবু রনেন্দ্র প্রসাধ বর্ধন জহর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল  এর রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমেদ তায়েফ। বিশেষ অতিথি লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা কাজী মোঃ নাছির উদ্দিন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পরিদর্শক মাওলানা কাজী মোঃ আব্দুল মুছাব্বির, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ও ৬ নং আশিদ্রোন ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার মাওলানা মোঃ আব্দুল আহাদ, ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আরজু মিয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সিলেট ডিভিশন ইনচার্জ এইচ এম ইয়াকুব চৌধুরী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, মৌলভীবাজার সদরের অফিস সম্পাদক হাফিয মোঃ কামরুল হাসান ইমরান প্রমুখ।

উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস  সংস্থাটি ১৯৯৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী'র তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম