আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ২৬, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ
চুরি যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিল নারী শিশু হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থেকে নবজাতক কে বিক্রির পর উদ্ধার হওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল কতৃপক্ষ । অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয়ভার বহনেরও কথা জানানো হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার হওয়া শিশুর চিকিৎসার খোজখবর নিতে গিয়ে এ কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

ডা. সায়েমুল হুদা বলেন, ”নবাগত শিশু ও তার মায়ের শারীরিক অবস্থা গুরুতর। মায়ের দেহে রক্তের স্বল্পতা দেখা গিয়েছে। নবজাতকের অর্থিক অস্বচ্ছলতা থাকার কারনে তার সকল চিকিৎসার ব্যয়ভার বহন করবে হাসপাতাল কতৃপক্ষ। যদি হাসপাতাল চিকিৎসা কিংবা অর্থিক ব্যয়ভার বহনে সক্ষমতা না থাকে সেক্ষেত্রে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা দেওয়ার প্রস্তুতি রয়েছে। একই সাথে নিউ মর্ডান ডায়াগনষ্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।”

উল্লেখ্য, গত ১৭ মে ওই ভুল তথ্য ও শিশু মৃত্যু ভয় ভীতি দেখিয়ে সাড়ে সাত মাসের গর্ভবতী নারীকে ডেলিভারি করিয়ে কৌশলে নবজাতককে বিক্রি করে দেয় ডাক্তারসহ ক্লিনিক কর্তৃপক্ষ। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৪ মে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। পাশাপাশি অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিক মালিকসহ ৫ জনকে মানবপাচার মামলায় গ্রেফতার করে আদালতে পাঠায়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম